তীব্র গরমে ঘামের সঙ্গে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। সময়মতো পূরণ না করলে মাথাব্যথা, ক্লান্তি এমনকি অসুস্থতাও দেখা দিতে পারে।
সারা দিনে অল্প অল্প করে পানি পান করুন, সঙ্গে রাখুন পানির বোতল। তরমুজ, শসা বা ডাবের পানির মতো খাবার উপকারী। দুপুরের কড়া রোদে বাইরে থাকলে ছাতা ব্যবহার করুন।
শিশু ও বয়স্কদের দিকে বিশেষ খেয়াল রাখুন, কারণ তাদের পানিশূন্যতার ঝুঁকি বেশি।
Copyright © 2026 || Developed by Metanoz